প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় পিরোজপুর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব পদে পদায়ন হওয়ায় ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল ও শিক্ষক শফিকুল ইসলাম আযাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (জেপি)’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো গোলাম সরওয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্নাসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, আমি পিরোজপুরসহ এ পর্যন্ত ৯টি জেলায় কর্মরত ছিলাম। এরমধ্যে পিরোজ জেলার ভাণ্ডারিয়া উপজেলা একটি পরিচ্ছন্ন উপজেলা। এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সকল দল মতের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এ উপজেলাসহ তার নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজ তরান্বিত করতে সক্ষম হয়েছেন।

আলোচনা সভার পূর্বে বিদায়ী জেলা প্রশাসককে বিভিন্ন দপ্তর থেকে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial