জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় দারিদ্র্য নিরসন, নারী উন্নয়ন, আত্ম কর্মসংস্থান ও জীবনমানউন্নয়নের লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
উপজেলায় ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১১৫জন সুবিধাভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, পিরোজপুর জেলা পরিষদ থেকে পর্যায়ক্রমে জেলায় ১ হাজার ২৩টি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে।
Please follow and like us:
« বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন সাগরে ভেসে ছিলেন ২০ জেলে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা »
