ভাণ্ডারিয়ায় বসতঘর দখলে নিতে তান্ডব ॥ ৪ নারী আহত : শ্লীলতাহানীর অভিযোগ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নিজ ভাণ্ডারিয়া গ্রামের ভাড়াটিয়া ঘরে হামলা চালিয়ে জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টাকালে প্রতিপক্ষের আঘাতে চার নারী গুরত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ৩ জন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী গেছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উক্ত ঘরের মালিক ভুক্তভোগী শান্তা পারভীন ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শান্তা পারভীন ভাণ্ডারিয়ার বিশিষ্ট বন্দর ব্যবসায়ী হিল্লোল মল্লিক এর স্ত্রী।
অভিযোগে শান্তা পারভীন বলেন, ভাণ্ডারিয়া পৌর শহরের নিজ ভাণ্ডারিয়া এলাকায় ভাণ্ডারিয়া মৌজায় ১২.৯৬ শতংশ জমি দলিল মূলে মালিক এবং ওই জমির ওপর ঘর নির্মান করে বাসা ভাড়া দিয়ে আসছেন এবং আমার ভোগ দখলে আছেন। যার এসএ খতিয়ান নং ১০০৪, দাগ নং ৫৪৬ ও ঘরের হল্ডিং নং ১৬৬। গত ৩১ ডিসেম্বর দুপুরে একই গ্রামের মৃত্যু কদম আলী জোমাদ্দারের ছেলে আবুল খায়ের লাকি জোমাদ্দার (৫৫), মৃত্যু মন্ঠু জোমাদ্দারের ছেলে আহাদ জোমাদ্দার (৩৫), মলাদ জোমাদ্দার (৪০), আলমগীর জোমাদ্দারের ছেলে নয়ন জোমাদ্দার (৩০), মৃত্যু এসহাক আলী জোমাদ্দারের ছেলে ফোরকান জোমাদ্দার (৪৫), আনছার জোমাদ্দারের ছেলে সাদ্দাম জোমাদ্দার (৩৫) অবৈধ ভাবে ভাড়াটিয়া বাসায় প্রবেশ করে উক্ত সম্পত্তিসহ সম্পত্তিতে থাকা আমার নির্মিত ঘর জোরপূর্কক জবর দখলে নেয়ার পায়তারা চালায় এবং ভাড়াটিয়া পরিবারদের ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেয়। এ সময় আমিসহ আমার সাথে থাকা আসমা (৩০), সাহিদা বেগম (৫৫), সানজিদা রিপা (১৭) উক্ত ব্যক্তিরা লাঠিসোটা দিয়ে মারধর করে জখম করে। এতে আমার (জমির মালিক) শান্তা পারভীন তলপেটে লাথি মারিয়া আমার শ^াস রোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় আমার গলায় আড়াই ভরি স্বর্নের চেইন নিয়ে যায় তারা।
অপর দিকে, অন্য বিবাদীরা আসমা বেগম ও সানজিদা আক্তার রিপাকে চর থাপ্পরসহ মারধরের পর তাদের গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এ সময় আসমা বেগম বিবাদীদের কাছ থেকে তারা চেইন উদ্ধার করতে চাইলে এ সময় তারা তার পড়নের কাপড় ধরে টানা হেঁচরা ছিড়িয়া শ্লীলতাহানী করে। পরে আমাদের ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন আসলে হামলাকারীরা জীবন নাশের হুমকি দিয়ে চলে যায় ।
এ বিষয়ে জানতে ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসানের মুঠোফোনে বারবার কল দিয়েও পাওয়া যায়নি।
