প্রধান সূচি

ইউপি নির্বাচন

মঠবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মীদের ওপর হামলা ॥ মাইক ভাংচুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা।
উপজেলার ৬নং টিকিকাটা ইউপির হাতপাখা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা বুধবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এ সকল ঘটনায় তিনি ১৬ জন নামীয় এবং ৭০ জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় এজাহার দিয়েছেন। কিন্তু পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেনি। মামলা গ্রহনপূর্বক আসামীদের গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করারও ঘোষণা দেন। এরপরেও যদি পুলিশ প্রশাসনের টনক না নড়ে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া শাখার উদ্যোগে হরতালের মতো কর্মসূচি গ্রহনে বাধ্য হবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া শাখার নেতা সহকারি অধ্যাপক হাবিবুর রহমান উদ্দিন, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলীল মুন্সী, সেলিম মৃধা, উপজেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মো. সাইদুল ইসলাম, পৌর ইসলামী যুব আন্দোলন সভাপতি মো. ইসমাইল শিকদার প্রমুখ।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial