পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, অনারারি ক্যাপ্টেন (অব:) মোহন লাল দাশ, জাতীয় জরায়ু মুখ ও ক্যান্সার স্কিনিং কার্যক্রম এবং ট্রেনিং সেবার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. দারাশিকো মোল্লা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাংবাদিক সাইফুল ইসলাম, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র সদস্য অভিজিৎ রায়, সুনিল রায়।
স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী অনুসন্ধানী সাংবাদিকের নাম মোনাজাত উদ্দিন। গ্রাম সাংবাদিকতায় তার আদর্শ সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাঁদ থেকে পানিতে পড়ে তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
