প্রধান সূচি

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বাগেরহাটের শরণখোলায় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো ৫ বছরের শিশু সিয়ামের। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বি-ধানসাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম বি-ধানসাগর গ্রামের কৃষক মো. মোশারফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিয়ামের চাচাতো ভাই রুবেল হাওলাদার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এসময় বেপরোয়া দ্রুত গতির একটি ইজিবাইক এসে সিয়ামকে ধাক্কা দেয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিয়ামকে মৃত বলে জানান।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial