প্রধান সূচি

মঠবাড়িয়ায় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগ নেতার পথসভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে পথসভা করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দিন আহম্মেদ।
শনিবার রাতে উপজেলা ২নং ধানীসাফা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হারুন অর রশিদ তালুকদার এবং ৬নং টিকিকাটা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের নির্বাচনী পৃথক দুটি পথসভায় বক্তব্য দেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আরিফুর রহমান সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, তৌহিদ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হেলাল, শাহিন মিয়া নবী, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান, ইসমাইল হোসেন মেম্বর প্রমুখ।
নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজউদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রাম হবে শহর। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিরালসভাবে কাজ করছেন। তিনি যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষিসহ সকল খাতে উন্নয়ন করেছেন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতাসহ কমপক্ষে ১০ ধরণের ভাতা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিজিডি, ভিজিএফ, জেলে কার্ড, করোনাকালীন সময়ে বিশেষ খাদ্য সহায়তা দিয়েছেন। দেশে কোন মানুষ এখন ভাতের কষ্ট পাচ্ছে না। তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের ধরা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial