পিরোজপুরে লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরে লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লেডিস ক্লাব মিলনায়তনে অসহায় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও পিরোজপুর জেলা প্রশাসকের সহধর্মিনী রিজিয়া সুলতানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আওয়ালিন খালেক, লেডিস ক্লাবের সহ-সভাপতি নীলা রহমান, নুরজাহান হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা আলম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা বারেক, সহ-সম্পাদক মিনারা বেগম, ক্রিয়া সম্পাদক তাসলিমা আক্তার, কোষাধ্যক্ষ দীপ্তি রায়, নির্বাহী সদস্য রাবেয়া আহম্মেদ, নাসিমা আক্তার, সদস্য সামসুন্নাহার মুকুল, রমা সাহা।
এসময় শতাধিক অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Please follow and like us:
« বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নয় তিনি ছিলেন বিশ্বের নেতা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ »
