প্রধান সূচি

পিরোজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মারক শুভেচ্ছা প্রদান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার পিরোজপুর শহরতলীর মুক্তারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মারক শুভেচ্ছা প্রদান বিষয় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি রণাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা নূরদিদা মোহাম্মদ খালেদ রবি, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. সালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হাওলাদার তোতাকে স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়।
সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা ছাড়াও এসময় বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমীন সিকদার, নাজিরপুর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও বীর মুক্তিযোদ্ধা সন্তান সাইফুর রহমান সিকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিক পারভীন জাহান মেরী।
অনুষ্ঠানে শহরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial