Saturday, December 18th, 2021
ব্যক্তির ক্ষমতায় নয়, মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তির ক্ষমতায় নয়, মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা -০২১ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ও বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান হোসেন মিয়ার সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। এছাড়া অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মারক শুভেচ্ছা প্রদান
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার পিরোজপুর শহরতলীর মুক্তারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মারক শুভেচ্ছা প্রদান বিষয় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি রণাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা নূরদিদা মোহাম্মদ খালেদ রবি, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. সালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হাওলাদার তোতাকে স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা ছাড়াও এসময় বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামানবিস্তারিত পড়ুন
