প্রধান সূচি

পিরোজপুরে ‘ভূমি দখল এবং নদী দূষণ ও দখল’ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

পিরোজপুরে ‘ভূমি দখল এবং নদী দূষণ ও দখল’ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের ‘ডাক দিয়ে যাই’ মিলনায়তনে নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ ভূমি অধিকার নেটওয়ার্ক (ইখজঘ)’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনিরা পারভীন।

পিরোজপুর গণউন্নয়ন সমিতি (চএটঝ)’র এর নির্বাহী পরিচালক জিয়াউল আহসান জিয়ার সভপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক  ঈশ^র চন্দ্র দাস, গবেষক আমিনুর রসুল, কর্মসূচি কর্মকর্তা মাহবুব আকতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ, মাওলানা আব্দুল মতিন ফরুকী, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, কৃষি গবেষক জগৎ প্রীয় দাস বিশু, কৃষক আন্দোলনের সংগঠক রুস্তুম আলী, কৃষাণী গীতা রানী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial