প্রধান সূচি

ডিজিটাল বাংলাদেশ দিবসে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পিরোজপুরে আলোচনা সভা ও র‌্যালী করেছে জেলা প্রশাসন।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। ,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
এ সময় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে জেলা নির্বাচন অফিস, আইনজীবী সমিতি প্রাঙ্গন প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মেষ হয়। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial