Sunday, December 12th, 2021
ডিজিটাল বাংলাদেশ দিবসে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পিরোজপুরে আলোচনা সভা ও র্যালী করেছে জেলা প্রশাসন। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। ,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। এ সময় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী জেলা প্রশাসকের কার্যালয়বিস্তারিত পড়ুন
