ভাণ্ডারিয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ উদ্দিপণার মধ্য দিয়ে পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা মো. বাচ্চু হাওলাদার।
সবায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
