প্রধান সূচি

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ ফকির (৩৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ ফকির একই গ্রামের নুর মিয়া ফকিরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মোশাররফ ফকির নিজ বাড়ির আঙিনায় গাছ কাটছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়লে এতে তার ছিড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মো. গোলাম মোক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial