প্রধান সূচি

যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  ও জেলা আওয়ামী লীগের বহিস্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরসহ সকল আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর যুবলীগ।

সোমবার পিরোজপুর জেলা শহরের সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর যুবলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শংকরপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম ডি মেজবাহউদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।

মানববন্ধননে বক্তারা বলেন, যুবলীগ নেতা শুভ হত্যার প্রধান আসামি ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গ্রেফতারকৃত নাসির উদ্দিন মাতুব্বর একজন হাইব্রিড আওয়ামী লীগার। নাসিরসহ গ্রেফতারকৃতদের অন্য আসামীদের কঠোর শাস্তি ফাঁসি দিতে হবে। শুভর হত্যার সাথে জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। শুভ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial