শরণখোলায় প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বাগেরহাটের শরণখোলায় প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আনসার আলী আকন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে।
পুলিশ সুত্র জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের প্রতিবন্ধি কন্যা (১৫) বাড়ির সামনে কাঁদামাটি নিয়ে খেলাধুলা করছিল ওই সময় আনসার আলী প্রতিবন্ধি কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশর্^বর্তী মুফতি আব্দুর রহমানের বাড়ির পাশের্^ নারিকেল বাগানের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আনসার আলী পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিবন্ধি মেয়েটির মা শুক্রবার রাতে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত আনসার আলী আকন গ্রেফতার করে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদার জানান, আটক আনসার আলীর বিরুদ্ধে এর আগেও এ ধরণের ঘটনার অভিযোগ রয়েছে।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০৩/০৯/০৪/খ ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
