প্রধান সূচি

Saturday, November 13th, 2021

 

ইলিশ সম্পদ উন্নয়নে চলছে দীর্ঘ মেয়াদী প্রকল্প

বাংলাদেশের ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় চার বছর মেয়াদি প্রকল্প চলতি ২০২১ সালের ৩১ জানুয়ারি শুরু হয়েছে। ২৪৬ কোটি ২৭ লাখ টাকায় দেশের ২৯ জেলার ১৩৪টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- ইলিশ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সচেতনতা সভা, ৬টি অভয়াশ্রম সংলগ্ন ইউনিয়নে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে ব্যাপক প্রচারণা কার্যক্রম, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে দরিদ্র জেলেদের উপকরণ সহায়তা প্রদান ও দরিদ্র জেলেদের প্রশিক্ষণ প্রদান, উপকূলবর্তী ৭টি জেলায় বৈধ জাল বিতরণ, ১৪টি জেলার ৭১টি উপজেলায় আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিএনপির সভায় দলীয় নেতাকর্মীদের হামলা ॥ ২৮ নেতাকর্মী পুলিশ হেফাজতে

বাগেরহাটে জেলা বিএনপির সভায় পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবির নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাগেরহাট মডেল থানা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে শতাধিক নেতাকর্মী এই হামলা করে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে, হামলার পরপরই ঘটনাস্থল থেকে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোড়া, অহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসহাক আলীসহ ২৮ নেতাকর্মীকে হেফাজতে নিয়েছে বাগেরহাট মডেল থানা পুলিশ। আটকের খবরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাগেরহাট মডেলবিস্তারিত পড়ুন


কচুয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটের কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বাধ্যযন্ত্র সহকারে আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভুইঁয়া হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুসি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজীবুলবিস্তারিত পড়ুন


শরণখোলায় প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আনসার আলী আকন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে। পুলিশ সুত্র জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের প্রতিবন্ধি কন্যা (১৫) বাড়ির সামনে কাঁদামাটি নিয়ে খেলাধুলা করছিল ওই সময় আনসার আলী প্রতিবন্ধি কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশর্^বর্তী মুফতি আব্দুর রহমানের বাড়ির পাশের্^ নারিকেল বাগানের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আনসার আলীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial