প্রধান সূচি

পিরোজপুরে সেনাবাহিনীর চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

করোনা ভাইরাস সংকট মোকাবেলার জন্য পিরোজপুর জেলার হাসপাতালগুলোর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উপহার হিসেবে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে বরিশাল শেখ হাসিনা  সেনানিবাসের (৭ পদাতিক ডিভিশন) উদ্যোগে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী’র হাতে সেনাবাহিনীর পক্ষে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কবির হোসেন চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুুলে দেন। এ সময় জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদানকৃত চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- বিপি মেশিন ও স্টেথিসকোপ ৪০ টি, নেবুলাইজার মেশিন ২৭টি, পালস অক্সিমিটার ৪০টি, ডায়াগনস্টিক সেট ১৩টি, ওয়েট মেশিন ২০টি, টর্চ লাইট ২৮টি এবং ২৭টি নন কন্টাক্ট থার্মোমিটার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial