প্রধান সূচি

মঠবাড়িয়ায় রাজনৈতিক দলে নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন 

রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করেন।

এসময় “রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০” বস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, সদস্য হাসিনা বেগম, মাহমুদা আক্তার, মনোয়ারা বেগম, শামীমা সুলতানা রোজি, মারুফা আক্তার, রূপান্তর কর্মকর্তা কোহিনুর বেগম।

পরে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial