প্রধান সূচি

Monday, November 1st, 2021

 

পিরোজপুরে ১১ কোটি টাকা বরাদ্দের বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজ শুরু

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে।  জেলার ৭ উপজেলায় ৮৪টি বীর নিবাস নির্মাণের জন্য পিরোজপুর জেলার ১১ কোটি ২৮ লক্ষ ৬৩ হাজার ৯১২ টাকা বরাদ্দ এসেছে। প্রতিটি উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রথম বরাদ্দ থেকে বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে। অন্যান্য উপজেলায় দরপত্র আহ্বান করে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হলেও মঠবাড়িয়ায় ঠিকাদার ইতোমধ্যেই নির্মাণ কাজ শুরু করেছে। মঠবাড়িয়ার ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১ কোটি ৬১ লক্ষ ২৩ হাজার ৪১২ টাকা ব্যয়ে ১২টি বীর নিবাস নির্মিত হচ্ছে। পিরোজপুর জেলায়বিস্তারিত পড়ুন


কাউখালীতে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ

দেশজুড়ে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলায় সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাউখালী উপজেলা সড়কে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন। কাউখালী মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, ইউপি সদস্য আকবর হোসেন দুলাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক প্রমুখ।


সুন্দরবনসহ কোথাও কাউকে আর ডাকাতিবৃত্তি করতে দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করতে পেরেছি। সুন্দরবন অঞ্চলসহ কোথাও কাউকে আর ডাকাতিবৃত্তি করতে দেয়া হবে না। এ এলাকায় র‌্যাবের একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। যাতে এই অঞ্চলে নতুন করে আর বনদস্যু তৈরি বা যারা আত্মসমর্পন করেছে তারা পূর্বের পেশায় ফিরে যেতে না পারে। একই সাথে কোস্টগার্ডকে আধুনিকায়নের মাধ্যমে আরো শক্তিশালী করা হবে। সোমবার দুপুরে বাগেরহাটের রামপাল ডিগ্রি কলেজ মাঠে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) আয়োজিত সুন্দরবন দস্যু মুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বিস্তারিত পড়ুন


যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করা হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম. রেজাউল করিম এমপি বলেছেন, এ দেশের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। সে কারণে সকল অনিয়ম, দুর্নীতি, অনৈকতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় যুব সমাজ যাতে ভূমিকা রাখতে পারে সে জন্য বহুমুখী কর্মসূচি নেয়া হয়েছে। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অভাবনীয় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করা হচ্ছে। জাতীয় যুব দিবস উপলক্ষে সোমবার পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় ভার্চুয়ালীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে মহিলা পরিষদের সমাবেশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখা। সোমবার সকালে উপজেলা সদরের ফেরিঘাট সড়কে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি লাইলি জাহান। নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক নারগিস জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মীরা রানি চৌধুরী, কানন বালা সূতার, আন্দোলন সম্পাদক নিলুফা ইয়াসমিন, অর্থ সম্পাদক বর্নালী কর, সদস্য শান্তা রানি সূতার প্রমুখ।


মঠবাড়িয়ায় রাজনৈতিক দলে নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন 

রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করেন। এসময় “রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০” বস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, সদস্য হাসিনা বেগম, মাহমুদা আক্তার, মনোয়ারা বেগম, শামীমা সুলতানা রোজি, মারুফা আক্তার, রূপান্তর কর্মকর্তা কোহিনুর বেগম। পরে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করারবিস্তারিত পড়ুন


প্রতিবন্ধি না হয়েও প্রতিবন্ধি ভাতা উত্তোলন করার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মামুন হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তি প্রতিবন্ধি না হয়েও প্রতিবন্ধি ভাতা উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। মামুন হাওলাদার উপজেলার নাগ্রাভাংগা গ্রামের মৃত. মোকলেছুর রহমান হাওলাদারের ছেলে। সরেজমিনে গেলে ওয়াহেদাবাদ গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে সবুজ অভিযোগ করেন, তাদের সাথে প্রতিবেশী ওই মামুনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মামুন ও তার সহযোগী মজিবর তার ভাই,  রাব্বি ও চাচাতো ভাই রাকিবকে এলাপাথারি কুপিয়ে জখম করে। এ ঘটনায় তার বাবা হানিফ হাওলাদার মামলা করলে পুলিশ কথিত প্রতিবন্ধি মামুনকে গ্রেপ্তার করে। মামুন দীর্ঘদিন কারাভোগেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial