কাউখালীতে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ
দেশজুড়ে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলায় সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কাউখালী উপজেলা সড়কে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
কাউখালী মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, ইউপি সদস্য আকবর হোসেন দুলাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক প্রমুখ।
Please follow and like us:
« সুন্দরবনসহ কোথাও কাউকে আর ডাকাতিবৃত্তি করতে দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ১১ কোটি টাকা বরাদ্দের বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজ শুরু »
