প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগের সম্প্রীতি মিছিল ও সমাবেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি মিছিল বের করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিজার্ভ পুকুর পারে দলীয় কার্যালয় সম্মুখে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, পূজা মন্ডপে হামলা, অগ্নিসংযোগে লিপ্ত মৌলবাদি গোষ্ঠির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial