প্রধান সূচি

Tuesday, October 19th, 2021

 

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ॥ আনুষ্ঠানিক পদক প্রদান ৩১ অক্টোবর

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে। আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২১ এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, করোনা মহামরীর কারণে এ পদক প্রদানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পিরোজপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে শহরের টাউন ক্লাব মাঠে থেকে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাউন ক্লাব রোডে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, রাজলক্ষি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতিবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগের সম্প্রীতি মিছিল ও সমাবেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি মিছিল বের করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিজার্ভ পুকুর পারে দলীয় কার্যালয় সম্মুখে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবংবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট শহরের সাধনার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোাকেট ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, লিয়াকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান, হিন্দু-বৈদ্ধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শিব প্রসাদ ঘোষ প্রমুখ।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত জেলার অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। চেক বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয় আর্থিক অনুদানের ১০ হাজার টাকা করে ১৯ জনকে ১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন স্তরের শিল্পি ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন। জেলাবিস্তারিত পড়ুন


কাউখালীতে ভয়াবহ অগ্নিকান্ড ॥ বাড়িসহ ১২ দোকান পুড়ে ছাঁই

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দু’টি বসতবাড়িসহ কমপক্ষে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। সোমবার রাত ১২টার দিকে কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন টেম্পোষ্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে কাউখালী ও ঝালকাঠী জেলার রাজাপুরের ফায়ার স্টেশনের ৫টি ইউনিট স্থানীয় জনসাধারণ সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাউখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমরান হোসেন জানান, চিরাপাড়া ব্রীজ সংলগ্ন টেম্পোষ্ট্যান্ড এলাকায় আগুন লাগার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial