প্রধান সূচি

পিরোজপুরে অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত জেলার অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। চেক বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এসময় অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয় আর্থিক অনুদানের ১০ হাজার টাকা করে ১৯ জনকে ১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন স্তরের শিল্পি ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে শিক্ষক, শিল্পি, সাংবাদিক , চিকিৎসক, ব্যবসায়ী প্রত্যেকের জন্যই বিশেষ অনুদান প্রনোদনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে ১৯ জন অসচ্ছল শিল্পি ও সংস্কৃতিসেবীদের মাঝে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial