পিরোজপুরে শেখ রাসেল দিবস পালিত
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে শেখ রাসেলের জন্মবার্ষিকী।
সোমবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার, আলোচনা সভা, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম।
