প্রধান সূচি

দুই জেলার যোগাযোগের সেতুবন্ধন

শীঘ্রই চালু হতে যাচ্ছে মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দা ফেরী

অপেক্ষার পালা শেষ। শীঘ্রই চালু হতে যাচ্ছে উপকূলীয় এলাকার বলেশ^র নদীতে বড়মাছুয়া-রায়েন্দা ফেরী সার্ভিস। পিরোজপর ও বাগেরহাট এই দুই জেলার নদী পথে যোগাযোগের সহজ মাধ্যম এটি। দু’পাড়ে ফেরীর জন্য পল্টুন ও জেটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। যে কোন সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে দুই জেলার সেতুবন্ধনকারী এ ফেরী সার্ভিসের। এ সেতুবন্ধনের জন্য যুগ যুগ ধরে অপেক্ষায় ছিল দুইপাড়ের মানুষ।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে জেটি নির্মাণ ও সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খরব নিয়েছেন।

জানা গেছে, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. রুস্তুম আলী ফরাজি এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের প্রয়াত সাংসদ ডা. মোজাম্মেল হক, বর্তমান সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন ও সাবেক রেল সচিব মোফাজ্জেল হক মন্টুর ঐক্যান্তিক প্রচেষ্টায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ এ ফেরী সার্ভিস অনুমোদন পায়।

গত ৬ জানুয়ারী বাগেরহাটের রায়েন্দার ঘাট থেকে পাঁচরাস্তা পর্যন্ত টেন্ডার আহবান করছে বাগেরহাট সড়ক বিভাগ। যার সম্ভব্য ব্যয় ৩ কোটি ৬ লাখ টাকা ধরা হয়েছে। আধা কিলোমিটার মূল সড়ক পাঁকা হবে ১৮ ফুট চওড়া এবং দুই পাশে ৩ ফুট করে ফুটপাথ হবে।

এদিকে, মঠবাড়িয়া বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশের ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ১৮ ফুট চওড়া ৫শ’ মিটার সড়ক ও পল্টুনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আবু হানিফ নিশ্চিত করেছেন। এ মাসের শেষের দিকে ফেরী নির্দিষ্ট ঘাটে চলে আসবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial