প্রধান সূচি

মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে প্রশাসনের অভিযান ॥ বিপুল পরিমান জাল জব্দ

‘মা ইলিশ রক্ষায় অবরোধকালীন’ পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করেছেন প্রশাসন।
বুধবার গভীর রাত পর্যন্ত উপজেলার তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযানে উপস্থিত ছিলেন, পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, এএসআই বাবুল শরীফ, মৎস্য মাঠ কর্মকর্তা মনোজ কুমারসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় মঠবাড়িয়ায় বলেশ^র নদীর তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত গত ৪ তারিখ থেকে বিরতিহীন অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে দুই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করা হয়েছে। বুধবারের জব্দকৃত জাল রাতে নদীর পাড়ে নির্বাহী ম্যজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ রক্ষার এ অভিযান অব্যহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial