Thursday, October 14th, 2021
কাউখালীতে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আয়োজিত ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবাকারে সোনাকুড় একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে শীর্ষা একাদশ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাবেক সিভিল সার্জন ড. রফিকুল ইসলাম দিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে, বাজে আড্ডা থেকে দূরে থাকা যায়, মেধা বিকাশে সহায়তা করে। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে জেলা ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত
পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে এবং স্থানীয় সরকারের সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের এ্যাডভোকেসি করার লক্ষে গঠিত পিরোজপুর জেলা ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদ্য বিদায়ী উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার ও পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী। পিরোজপুর জেলা ওয়ার্কিং গ্রুপের সভাপতি ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে এবং বেসরকারী সংস্থা সুশীলন এর প্রকল্পবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে প্রশাসনের অভিযান ॥ বিপুল পরিমান জাল জব্দ
‘মা ইলিশ রক্ষায় অবরোধকালীন’ পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করেছেন প্রশাসন। বুধবার গভীর রাত পর্যন্ত উপজেলার তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযানে উপস্থিত ছিলেন, পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, এএসআই বাবুল শরীফ, মৎস্য মাঠ কর্মকর্তা মনোজ কুমারসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় মঠবাড়িয়ায় বলেশ^র নদীর তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত গত ৪ তারিখ থেকে বিরতিহীন অভিযান চালানোবিস্তারিত পড়ুন
