এক ঘন্টার অতিরিক্ত জেলা প্রশাসক দশম শ্রেণির ছাত্রী ডি কে দিব্যা মনি
পিরোজপুরে এক ঘন্টার জন্য প্রতীকি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর দায়িত্ব পালন করলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ডি কে দিব্যা মনি।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুর ক্ষমতায়নের প্রতীক হিসেবে সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর দায়িত্ব এক ঘন্টার জন্য টেকওভার করে ডি কে দিব্যা মনি।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম তার আসনে প্রতীকি অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেন পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জেলা এনসিটিএফ’র চাইল্ড পার্লামেন্ট মেম্বর ডি কে দিব্যা মনিকে।
এ সময় সাময়িক দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দিব্যা মনি পিরোজপুরের সকল শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য সুপারিশমালা পেশ করেন এবং সেগুলো বাস্তবায়নের দাবি জানান। এছাড়া তিনি বাল্যবিবাহ মুক্ত পিরোজপুর গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
