প্রধান সূচি

সময়ে’র ইউটিউব ডায়মন্ড প্লে বাটন অর্জনে বাগেরহাটে জমকালো আয়োজন

জনপ্রিয় টেলিভিশন সময়ের ইউটিউব চ্যানেল ডায়মন্ড প্লে বাটন অর্জন উপলক্ষে বাগেরহাটে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনাতয়নে কেক কেটে এই উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ আরো অনেকে। অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিবৃন্দ অংশ নেয়।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, দেশের নিউজ চ্যানেলের মধ্যে সময় টেলিভিশন অন্যতম। সময়ের ইউটিউব চ্যানেলটি আজ এক কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। সামনের দিনেও সময় টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial