ভাণ্ডারিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর গাজিপুর মহল্লার আ. রহমান হাওলাদার বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধূ ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আ. রহমান হাওলাদারের ছেলে আল আমিন এর ওই পুত্রবধূর সাথে ৫ বছর পূর্বে বিয়ে হয়। ৩ বছর আগে তার ছেলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস শুরু করেন এবং তার প্রথম স্ত্রী (ভিকটিম) পিত্রালয়ে চলে যান। ননদের অনুরোধে গত ৩ অক্টোবর থেকে আবার শ্বশুর বাড়ীতে ফিরে এসে বসবাস শুরু করেন। সম্প্রতি শ্বাশুড়ি তার বাবার বাড়ীতে চলে গেলে গত ৮ অক্টোবর রাতে প্রতিদিনের ন্যায় সে তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার শ্বশুর আ. রহমান (ফাঁকা বাড়ীতে) তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে শ্বশুরের হাত থেকে রক্ষা পায় পত্রবধূ। পরের দিন (শনিবার রাতে) ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুর আ. রহমান হাওলাদারের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়ছে। আসামী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
