Sunday, October 10th, 2021
ইলিশ ধরায় কাউখালীতে দুই জেলের কারাদণ্ড
পিরোজপুরের কাউখালিতে নিষিদ্ধ সময়সীমার মধ্যে ইলিশ ধরার দায়ে দুই জেলের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে মা ইলিশ বাঁচাতে এই অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ২ জন জেলেকে। এরা হলেন রবিউল ইসলাম (১৮) ও আলাউদ্দিন আলী (২২)। তাদের বাড়ি উপজেলার চিরাপাড়া গ্রামে। এই অভিযান চলেছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এ সময় ৫০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাবিস্তারিত পড়ুন
জনগণের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জনগণের সেবা করতে প্রধানমন্ত্রী আমাদের নিয়োজিত করেছেন। আমরা যারা জনগণের সেবক তারা কখনও নিজেকে জমিদার মনে করবো না। তাই জনগণের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। কেননা আমরা কেউ কেউ জনগণের ভোটে নির্বাচিত আবার কেউ কেউ জনগণকে সেবা দিতে সরকারী কর্মকর্তা বা কর্মচারী হিসাবে নিয়োজিত হয়েছি। তিনি বলেন, সেবা পৃথিবীর সবচেয়ে বড় পূণ্যের কাজ। আমরা আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করে আমাদের রিজিক হালাল করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকা উচিত। রবিবার পিরোজপুরের নাজিরপুরে মাছের পোনা অবমুক্ত, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় শিশু শিক্ষার্থীকে হাতুড়ি পেটা করে আহত
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর তেলিখালি গ্রামে তাইমিয়া বীন আনোয়ার খান (১১) নামে এক শিশু শিক্ষার্থীকে হাতুড়ি পেটা করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটি ভাণ্ডারিয়া হাসপাতালে গত ৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। শিশুটির বাবা মো. আনোয়ার খান বলেন, আমার বাড়ী উপজেলার উত্তর তেলিখালী গ্রামে। আমি চাকুরীর সুবাদে বাড়ি থাকিনা। আমার স্ত্রী দুই সন্তান নিয়ে একা বাড়ী থাকে। কিন্তু একই গ্রামের আমির গাজীর ছেলে জসিম গাজী ও ছগীর গাজী জমিজমা ও পূর্বশত্রুতার জের ধরে প্রায় রাতে আমার স্ত্রী সন্তানকে ভয় ভীতি দেখায়। আমি তার প্রতিবাদ কারায়বিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর গাজিপুর মহল্লার আ. রহমান হাওলাদার বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধূ ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আ. রহমান হাওলাদারের ছেলে আল আমিন এর ওই পুত্রবধূর সাথে ৫ বছর পূর্বে বিয়ে হয়। ৩ বছর আগে তার ছেলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস শুরু করেন এবং তার প্রথম স্ত্রী (ভিকটিম) পিত্রালয়ে চলে যান। ননদের অনুরোধে গত ৩ অক্টোবর থেকে আবার শ্বশুর বাড়ীতে ফিরে এসে বসবাস শুরু করেন। সম্প্রতি শ্বাশুড়ি তার বাবার বাড়ীতেবিস্তারিত পড়ুন
