ইলিশ ধরায় কাউখালীতে দুই জেলের কারাদণ্ড
পিরোজপুরের কাউখালিতে নিষিদ্ধ সময়সীমার মধ্যে ইলিশ ধরার দায়ে দুই জেলের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে মা ইলিশ বাঁচাতে এই অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ২ জন জেলেকে। এরা হলেন রবিউল ইসলাম (১৮) ও আলাউদ্দিন আলী (২২)। তাদের বাড়ি উপজেলার চিরাপাড়া গ্রামে। এই অভিযান চলেছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।
কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
এ সময় ৫০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান এবং নৌ পুলিশের একটি দল।
Please follow and like us:
« জনগণের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শারদীয় দুর্গোৎসব শুরু »
