শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরণখোলার রাজাপুর গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে এক কন্যা শিশু মারা গেছে। নিহত শিশু হাসিবা (৮) রাজাপুর গ্রামের মো. সুজন হাওলাদারের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, শিশু হাসিবা শনিবার দুপুরে খেলতে খেলতে বাড়ীর পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকেরা তাকে খোঁজ করে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালের জর”রী বিভাগের চিকিৎসক ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে সরকারী ঘর দেয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
