প্রধান সূচি

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার এ স্লোগানকে সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে একটি প্লাট ফর্মে দাঁড় করিয়েছিলেন- যা ছিল বাঙালী জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধে আমরা সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। রেখে দেশে সকল ধর্মের মানুষের ধর্ম কর্ম চলে আসছে। আমারা ধর্ম নিরপেক্ষতায় বিশ^াসী। সকল ধর্মের মানুষের সহ অবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মাঝে আমাদের বসবাস।
তিনি বলেন, পূজা অনুষ্ঠানে কোন প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না। একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। সমাজের ক্ষতিকারক দুষ্ট চক্রের কাছ থেকে কেবল দূরে থাকলেই চলবেনা। তাদের প্রতিহত করতে হবে।
শনিবার সকালে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্গোৎসব উপলক্ষে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পূজা পরিষদ আয়োজিত বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমানর বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।
বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, সাবেক উপজেলা চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এস এম মুইদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, পূজা পরিষদের পিরোজপুর জেলা সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল বসু, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার প্রমুখ।


অনুষ্ঠানে মন্ত্রী শ ম রেজাউল করীম উপজেলার ১১৮টি পূজা মন্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদান (৫’শ কেজি করে চাল), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান এবং হিন্দু কল্যাণ ট্রাষ্ট থেকে দেয়া অনুদান বিতরণ করেন। বিকেলে মন্ত্রী উপজেলার গুয়ারেখা ইউনিয়নে রাজবাড়ী কলেজের ও পাটিকেলবাড়ী মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন, ব্রিজের উদ্বোধন এবং এগার গ্রাম স্কুল মাঠে হাডুডু খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial