প্রধান সূচি

নাজিরপুরে অবৈধ জাল আটক ও অগ্নি সংযোগ

পিরোজপুরের নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৬ হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ওই সব জালে অগ্নি সংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, মা ইলিশ ধরার নিষেধ উপলক্ষে গত রবিবার ও সোমবার উপজেলার কালিগঙ্গা, তালতলা ও বেলুয়া নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial