Tuesday, October 5th, 2021
স্বরূপকাঠিতে বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণি শিক্ষককে পদক প্রদান
পিরোজপুরের স্বরূপকাঠির কামারকাঠি অরণি পাঠাগার স্থানীয় ৭ জন গুণি শিক্ষককে শিক্ষাবিদ হাবীবুল্লা স্মৃতি পদক ২০২১ এ ভূষিত করেছে। মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় গুণি শিক্ষকদের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পদকপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জণ হালদার, মো. আব্দুল হাই, মো. আ. হালিম, আশুতোষ মিস্ত্রী, বিভা রানী সুতার, পুষ্প রানী মিস্ত্রী ও বিচিত্র বরণ মিস্ত্রী। অরণি পাঠাগারের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ বেগম ফয়জুন্নাহার শেলী, নেছারাবাদ উপজেলা শিক্ষক সমিতিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে অবৈধ জাল আটক ও অগ্নি সংযোগ
পিরোজপুরের নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৬ হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ওই সব জালে অগ্নি সংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, মা ইলিশ ধরার নিষেধ উপলক্ষে গত রবিবার ও সোমবার উপজেলার কালিগঙ্গা, তালতলা ও বেলুয়া নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করা হয়েছে।
