প্রধান সূচি

ইন্দুরকানীতে বিদ্যালয়ের জমি দখল করে মন্দিরের ঘর উত্তোলন

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে মন্দিরের ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী সূতারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডিও জমি দখল করে ওই এলাকার চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মন্ডল, দিনেশ, অশুতোষ, কমল ও শংকর শিয়ালীসহ ১০ থেকে ১২ জনের নেতৃত্বে বালু ভরাট করে বাঁশ খুটি দিয়ে ঘর উত্তোলন কর হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. গৌতম হালদার ও প্রধান শিক্ষক সম্পা বর্মণ এতে বাঁধা দিলে দখলকারীরা তাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা বর্মণ জানান, এই জমি বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয় নামে রেকর্ড ও বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় কিছু লোক ওই জমি দখল করার জন্য বালু ভরাট দিয়ে ঘর নির্মানের চেষ্টা করছে। আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ডা. গৌতম হালদার জানান, গত ২১ সেপ্টেম্বর পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু আমাদের বিদ্যালয়ের সাইক্লোন সেল্টার কাম স্কুল ভবন নির্মানের জন্য ভিত্তি প্রস্থর করেন। স্কুলের নামীও জমিতেই স্থানীয় কিছু লোক ভবনের নির্মান কাজের বিরোধিতা করে ওই জায়গায় মন্দির নির্মানের জন্য ঘর নির্মান করেন।
বিদ্যালয়ের জমি দখলকারী প্রধান শিক্ষক পরিতোষ মন্ডল ও দিনেশ চন্দ্র বিশ^াস জানান, জমিটি আমাদের ব্যক্তিগত কাজে নয়। সেখানে মন্দির স্থাপন করতে ঘর তৈরী করেছি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ পেয়েছি। এ বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial