Friday, October 1st, 2021
পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা ও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চালু করেছে পিরোজপুর জেলা পরিষদ। শুক্রবার বিতরণ কার্যক্রমের আওতায় ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর হলরুমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার বিতরণ, জেলা পরিষদ থেকে প্রকল্পের বরাদ্ধপত্র ও সেলাই মেশিনের ফরম হস্তান্তর করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতবিস্তারিত পড়ুন
নাজিরপুরে দুর্গা পূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ সময় তিনি বলেন, আমাদের সকলকে অন্যের ধর্ম পালনে সহযোগিতা করা উচিত। একজন মানুষ হিসেবে তার নিজ ধর্মকে যেমন পালন করবেন, তেমনি অন্য ধর্মের প্রতি সহমর্মিতা প্রকাশ করা উচিত। শুক্রবার জেলার নাজিরপুরে বিভিন্ন পূজা মন্দিরের প্রতিমা নির্মান কাজ পরিদর্শন কালে উপজেলার শ্রীরামকাঠী প্রনব মঠে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশ জনগণের সেবক। কাজেই আপনাদের সেবায় আমরা (পুলিশ) সব সময় নিবেদিত থাকবো। যে কোন সময় সমস্য হলে জানাবেন।বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিদ্যালয়ের জমি দখল করে মন্দিরের ঘর উত্তোলন
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে মন্দিরের ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী সূতারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডিও জমি দখল করে ওই এলাকার চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মন্ডল, দিনেশ, অশুতোষ, কমল ও শংকর শিয়ালীসহ ১০ থেকে ১২ জনের নেতৃত্বে বালু ভরাট করে বাঁশ খুটি দিয়ে ঘর উত্তোলন কর হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. গৌতম হালদার ও প্রধান শিক্ষক সম্পা বর্মণ এতে বাঁধা দিলে দখলকারীরাবিস্তারিত পড়ুন
