প্রধান সূচি

নাজিরপুরে দুর্গা পূজা মন্দির পরিদর্শনে ডিআইজি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ সময় তিনি বলেন, আমাদের সকলকে অন্যের ধর্ম পালনে সহযোগিতা করা উচিত। একজন মানুষ হিসেবে তার নিজ ধর্মকে যেমন পালন করবেন, তেমনি অন্য ধর্মের প্রতি সহমর্মিতা প্রকাশ করা উচিত। শুক্রবার জেলার নাজিরপুরে বিভিন্ন পূজা মন্দিরের প্রতিমা নির্মান কাজ পরিদর্শন কালে উপজেলার শ্রীরামকাঠী প্রনব মঠে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, পুলিশ জনগণের সেবক। কাজেই আপনাদের সেবায় আমরা (পুলিশ) সব সময় নিবেদিত থাকবো। যে কোন সময় সমস্য হলে জানাবেন।
সভায় বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার (এসপি) মো. সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial