প্রধান সূচি

দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাবে পুলিশ

পিরোজপুরে চালু করা হলো কুইক রেসপন্স এ্যান্ড রিপোর্ট টিম

দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে পুলিশ। এ লক্ষ্য নিয়ে পিরোজপুরে চালু করা হয়েছে কুইক রেসপন্স এ্যান্ড রিপোর্ট (কিউআরআর) কার্যক্রম। বরিশাল ডিআইজি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হবে এ কার্যক্রম। ফলে দ্রুততম সময়ের মধ্যে মানুষ পাবে পুলিশি সেবা।
বৃহস্পতিবার পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ সময় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিআইজি জানান, একটি হোয়াটস্আপ গ্রুপের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হবে। কিউআরআর টিমে প্রতিদিন ২৪ ঘন্টা কাজ করার জন্য পুরো জেলাকে ২৪টি টিমে ভাগ করা হয়েছে। আর প্রতিটি টিম খবর পাওয়ার সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে এবং তাৎক্ষণিকভাবে ঘটনার ছবি এবং অন্যান্য তথ্য হোয়াটসআপ গ্রুপে পাঠাবে। এরফলে কোন ঘটনার তথ্য পরিবর্তন কিংবা আড়াল করার সুযোগ থাকবে না বলেও জানান ডিআইজি। এছাড়া এ ঘটনায় কোন মামলা হলে, কিউআরআর টিমের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয়ভাবে মারামারি, হানাহানি ও হত্যাকান্ডের মত নির্মম ঘটনাগুলো কমবে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে কিউআরআর কার্যক্রম পুরো বিভাগে চালু করা হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial