প্রধান সূচি

স্বরূপকাঠীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যলয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং সমাজ থেকে শতভাগ দূর করার লক্ষে পুলিশ সব সময় কাজ করছে। যাতে কোন ধরণের অপরাধ সমাজে না হয়, সে ব্যাপারে এলাকাবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করার জন্য অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, তথ্য দানকারীর সকল ধরণের পরিচয় গোপন রেখে পুলিশ কাজ করবে। মাদক কারবারি যেই হোক কোন প্রকার তাকে ছাড় দেয়া হবে না। এসময় তিনি বলেন, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ চলছে। আগামী অক্টোবর মাসের ৭ তারিখ পর্যন্ত অনলাইনে অ বেদন চলবে। নিয়োগের ব্যাপারে কোন চাকরী প্রার্থীকে কারো সাথে যোগাযোগ না করার জন্য সভায় তিনি সতর্ক করে দেন।

৭নং ওয়ার্ড কমিশনার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিট পুলিশের ৫নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনমথ হালদার, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড কমিশনার মাসুদ রানা পলাশ, ৫নং ওয়ার্ড কমিশনার কাজী ওহিদুজ্জামান, শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial