প্রধান সূচি

Saturday, September 25th, 2021

 

বাগেরহাটে সাবেক স্ত্রীর অপপ্রচার থেকে বাঁচতে স্বামীর সংবাদ সম্মেলন

বাগেরহাটে সাবেক স্ত্রী’র অপপ্রচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন স্বামী এইচ.এম মাহফুজ। স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের হাজী মোহাম্মদ ইকরামের ছেলে এইচ.এম মাহফুজ এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালে পারিবারিকভাবে বরিশাল জেলার বিমানবন্দর থানার মাধবপাশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে উম্মে তামিমা রিমাকে বিয়ে করি। সংসার জীবন ভালই চলছিল। কিন্তু পথিমধ্যে বিভিন্ন সমস্যার কারণে দুই জনের সম্মতিতে গত ১৯ আগস্ট মুসলিম আইন অনুযায়ী তাকে আমি তালাক প্রদান করি। কিন্তু এরপর থেকে সে আমাকে বিপদে ফেলার জন্য নানা ধরণেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যলয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং সমাজ থেকে শতভাগ দূর করার লক্ষে পুলিশ সব সময় কাজ করছে। যাতে কোন ধরণের অপরাধ সমাজে না হয়, সে ব্যাপারে এলাকাবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করার জন্য অনুরোধ জানান তিনি। তিনি বলেন, তথ্য দানকারীর সকল ধরণের পরিচয় গোপন রেখে পুলিশ কাজ করবে। মাদক কারবারি যেই হোক কোন প্রকার তাকেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গৃহবধূঁকে কামড়ে ও পিটিয়ে আহত

জমি ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পারুল বেগম (২৬) নামে এক গৃহবধূঁকে কামড়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় গৃহবধূর স্বামী হুমায়ূন কবির শনিবার সকালে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। হুমায়ূন কবির জানান, প্রতিবেশী ইউনুস মাল্লিকের সাথে তার জমি ও পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছিল। কুদ্দুস মল্লিক ও তার দলবল বিভিন্ন সময় তার পরিবারের লোকজনের উপর হামলা করাসহ বিভিন্ন ধরনের ক্ষতি করার পায়তারা চালিয়ে আসছিল। গত বছর তার শতাধিক মৌসুমি সবজি গাছও কেটে ফেলেছিল। শুক্রবার বিকেলে তার স্ত্রী পারুল বেগম ঘেরের পাশে সবজি তুলতে গেলে কুদ্দুস মল্লিকেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সাহিত্য পরিষদের নির্বাচনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার রাতে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভান্ডারিয়া মিউজিক্যাল ব্যান্ড এর শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। এর আগে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনী সাধারণ আলোচনা সভায় প্রধান নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. শাহীন মুন্সি, সাধারণ সম্পাদক মো.আবুবকর সিদ্দিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial