প্রধান সূচি

ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর

পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা কাল

আগামীকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভাকে ঘিরে নেতা-কর্মীদের রঙ বেরং এর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পিরোজপুর শহর। সড়কে সড়কে তৈরী করা হয়েছে তোরণ।

পিরোজপুর জেলা যুবলীগের কমিটি গঠনের দীর্ঘ প্রায় একযুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দিপনার। জেলা যুবলীগে পদ প্রত্যাশীদের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। সাজানো হচ্ছে সভাস্থল পিরোজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তন।

জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকায় অনেকটা স্থবির হয়ে পড়েছে জেলা যুবলীগের কার্যক্রম। এছাড়া সংগঠনের সহ-সভাপতিসহ বিভিন্ন পদধারী নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের কমিটিতে রয়েছে।

এদিকে, মেয়াদ উত্তীর্ণের পরও দীর্ঘদিন ধরে জেলা যুবলীগের সম্মেলন না হওয়ায় ছাত্রলীগ থেকে আসা নেতাকর্মীরাও রাজনীতিতে পিছিয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২০১০ সালে পিরোজপুর জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial