প্রধান সূচি

Wednesday, September 22nd, 2021

 

ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর

পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা কাল

আগামীকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভাকে ঘিরে নেতা-কর্মীদের রঙ বেরং এর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পিরোজপুর শহর। সড়কে সড়কে তৈরী করা হয়েছে তোরণ। পিরোজপুর জেলা যুবলীগের কমিটি গঠনের দীর্ঘ প্রায় একযুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দিপনার। জেলা যুবলীগে পদ প্রত্যাশীদের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। সাজানো হচ্ছে সভাস্থল পিরোজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তন। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় ৫বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ মোতালেব শেখ (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার চর সাঈদখালী আবাসনের বাসিন্দা মৃত লেহাজ উদ্দিন শেখের ছেলে মোতালেব শেখ আবাসনের ৮ বছর বয়সী এক মেয়ে শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এসে বৃদ্ধকে হাতেনাতে ধরে ঝাড়ুপিটা করে স্থানীয়দের সহায়তা বেঁধে রেখে ইন্দুরকানী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে অভিযুক্তকে স্থানীয়রা পুলিশেরবিস্তারিত পড়ুন


৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ

চলতি বছর প্রধান প্রজনন মৌসুমে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণও এ সময় নিষিদ্ধ থাকবে। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বুধবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। মৎস্য ওবিস্তারিত পড়ুন


এহসান গ্রুপের এমডি রাগীব আহসান ও তার তিন ভাই ৪ মামলায় শ্যোন এ্যারেষ্ট

অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে  গ্রেফতারকৃত পিরোজপুরে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার অপর তিন ভাইকে ৪ মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখানো হয়েছে। বুধবার তাদেরকে পিরোজপুর আদালতে হাজির করে দায়েরকৃত অপর ৪টি মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখানো হয়। পরে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদ তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আকরাম আলী মোল্লা নিশ্চিত করেছেন। জেলা আইনজীবী সমিতির সদস্য ও মামলার বাদী পক্ষের আইনজীবী এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, মামলাগুলো সিআইডির কাছে হস্তান্তর করাবিস্তারিত পড়ুন


অস্ত্র মামলায় একজনের ১৭ বছর সশ্রম কারাদন্ড

পিরোজপুরে একটি অস্ত্র মামলায় মো. মন্টু কবিরাজ (৩৮) নামের এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে পিরোজপুর আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এস,এম, নূরুল ইসলাম এ রায় প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন  ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নিজ ভান্ডিারিয়া গ্রামের আজাহার কবিরাজের ছেলে মো. মন্টু কবিরাজকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে মন্টুর বসতঘরের সামনে লাকড়ির ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান ও ৩ রাউন্ড বন্দুকের গুলিবিস্তারিত পড়ুন


চিকিৎসকসহ ৯৪২৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

করোনা মহামারিতে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৯ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বুধবার সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ হাজার ৪২৩ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিন হাজার ১১৮ জন, নার্স আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৮১ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন চার হাজার ২৪ জন।


শরণখোলায় বাল্য বিয়ে বন্ধ করলো ভ্রাম্যমান আদালত

শরণখোলায় বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দক্ষিণ রাজাপুর গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন। এ সময় মুচলেকা আদায়সহ কন্যার মাতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিষ্ট্রেট খাতুনে জান্নাত জানান, বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল ফকির তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে তারিণের (১৫) বিয়ের আয়োজন করেছিল। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বরপক্ষ আসার আগেই সেখানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কন্যার পিতা পালিয়ে যাওয়ায় তার মাতা শিরিন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেয়েকেবিস্তারিত পড়ুন


মোংলায় নির্বাচনে অনিয়ম, জালিয়াতি, পক্ষপাতিত্বের অভিযোগে সংবাদ সম্মেলন

ভোট কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি, পক্ষপাতিত্ব ও একতরফাভাবে ছেড়া কাটা রেজাল্ট বানিয়ে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণার অভিযোগ তুলে প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ বাড়ই’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত প্রার্থী মো. মালেক ফরাজী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালেক ফরাজী বলেন, উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বর পদে ফুটবল প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করি প্রতিপক্ষ ফজলুর রহমান মল্লিকের মোরগ প্রতীকের সাথে। সোমবার ন্যাজরিন মিশন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে দুপুর ২টায় আমার এজেন্ট মো. মোসারেফ হাওলাদারের কাছ থেকে ভোটের রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নেয় প্রিজাইডিং অফিসারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial