শরণখোলায় বাল্য বিয়ে বন্ধ করলো ভ্রাম্যমান আদালত
শরণখোলায় বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দক্ষিণ রাজাপুর গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন। এ সময় মুচলেকা আদায়সহ কন্যার মাতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিষ্ট্রেট খাতুনে জান্নাত জানান, বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল ফকির তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে তারিণের (১৫) বিয়ের আয়োজন করেছিল। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বরপক্ষ আসার আগেই সেখানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কন্যার পিতা পালিয়ে যাওয়ায় তার মাতা শিরিন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্য বিয়ে দিবেনা মর্মে মুসলেকা আদায় করা হয়েছে।
Please follow and like us:
« মোংলায় নির্বাচনে অনিয়ম, জালিয়াতি, পক্ষপাতিত্বের অভিযোগে সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিকিৎসকসহ ৯৪২৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত »
