প্রধান সূচি

স্বরূপকাঠি পৌরসভার সড়কের বেহালদশা ॥ ভোগান্তিতে পৌরবাসী

স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন সড়কের চরম বেহালদশার কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। খানাখন্দে একাকার হয়ে গেছে রাস্তাগুলো। সামান্য বৃষ্টিতেও হেঁটে চলাচল করাও যায় না রাস্তা দিয়ে। রাস্তার খানাখন্দে জমে থাকা পানি কাঁদায় পথচারীদের চলাচলে দুর্বিসহ হয়ে উঠছে জীবন। সে সব রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বেশ কিছু সড়কের কাজ করেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

খোদ পৌরসভার সামনের রাস্তা, ভূইয়াবাড়ি ষ্ট্যান্ড সড়ক, ৭নং ওয়ার্ডের থানা সড়ক, ৩নং ওয়ার্ডের মাটিয়া মসজিদের ভিতর রাস্তা থেকে আমির হাজী বাড়ী সড়কের অবস্থা খুবই খারাপ। এসব সড়কর দ্রুত মেরামত করা প্রয়োজন। এসব সড়ক দিয়ে যানবাহন ও পৌরবাসীর চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে থানা সড়ক, ভূইয়াবাড়ী ষ্ট্যান্ড সড়ক দিয়ে পায়ে হেঁটেও চলাচল করা যায় না। এসব সড়কে খানাখন্দের মধ্যে বৃষ্টির পানি জমে থাকছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসেন জানান, পৌসরভার ভিতরের রাস্তাগুলো একটু ভেঙ্গে গেছে। কোন কোন জায়গায় বৃষ্টির পানি ও জোয়ারের পানি উঠে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। তবে ওইসব রাস্তাগুলোর একটি সড়ক বিভাগের। এ ব্যাপারে সড়ক বিভাগে কথা বলেছি। সে রাস্তাটি দ্রুত টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে। এছাড়া পৌরসভার ভিতরের যেসব রাস্তা আছে সবগুলোর রক্ষানাবেক্ষনের দায়িত্ব পৌরসভার। এ ব্যাপারেও মেয়রের সাথে কথা বলেছি।

স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, খারার হয়ে যাওয়া রাস্তাগুলো পিরোজপুর সড়ক বিভাগের। রাস্তাগুলো মেরামতের জন্য বার বার আমি নিজেও সড়ক বিভাগে তাগিদ দিয়ে যাচ্ছি। এমনকি এ ব্যাপারে আমি জেলা সমন্বয় সভায় কথাও বলেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial