বন্দুক ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত সর্দার গ্রেফতার
পিরোজপুরে বন্দুক ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত সর্দার পলাশ সিকদার (৩০)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক এবং দুটি বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চালিতাখালী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত সর্দার পলাশ সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পিরোজপুরসহ পাশ্ববর্তী জেলার থানাগুলোতে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃত পলাশ চালিতাখালী গ্রামের মৃত আবজাল সিকদারের ছেলে।
Please follow and like us:
« স্বাধীনতার পূর্বাপর রাজনীতির পার্থক্য উপলব্ধি করে আমাদের উন্নয়ন পরিকল্পনা নিতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ‘কভিড হিরো’ পুরস্কার পেলেন পিরোজপুরের কৃতি সন্তান ডা. মনিলাল আইচ লিটু »
