প্রধান সূচি

ভান্ডারিয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসী সভা

ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে বুধবার ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও জিবিভি প্লাটফর্ম এর  আহবায়ক আসমা আক্তারের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারী নির্যাতন ও শিশু বিয়ে সম্পর্কে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। আইন বাস্তবায়নে বাঁধাসমূহ চিহ্নত করা এবং আইন কার্যকরী করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং প্লাটফর্মের সদস্যগণ কি কি পদক্ষেপ গ্রহন করতে পারেন তা নিয়ে আলোচনা ও একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানি শংকর বল,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. ওহাব হাওলাদার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল হক, মো. নজরুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক)। উক্ত সভার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন রূপান্তরের পিরোজপুর জেলা প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial